সিংহীর সঙ্গে অক্ষয় কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার
অক্ষয় কুমার

সব জায়গায় মাস্তানি চলে না, এ কথা ভুলে গিয়েছিলেন বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় কুমার। স্ট্যান্টম্যান ছাড়া অভিনয় করা তাঁর পুরোনো অভ্যাস। ব্যতিক্রমী কিছু করে দেখাতে তাঁর সুখ্যাতি আছে। সাহসী হিসেবে নাম আছে তাঁর। কিন্তু এবার বেচারাকে একটু শিক্ষা পেতে হয়েছে। বুঝে গেছেন, বনের রাজা সিংহকে নিয়ে শ্যুট করা মোটেই মুখের কথা নয়। কেননা রেগে গেলে মুহূর্তে সব তছনছ করে দিতে পারেন পশুরাজ, টের পেলেন অক্ষয়।
নির্মিতব্য ছবি ‘সিং ইজ ব্লিং’-এ সুন্দরী অ্যামি জ্যাকসন ও লারা দত্তকে ছেড়ে জঙ্গলের রাজা সিংহকে নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শুটিংয়ে মেতেছিলেন অক্ষয়। পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে শুটও করেন। এখানে ঘটতে যাচ্ছিল অঘটনটি।
শুটিংয়ে সিংহকে আনা হয়েছিল সব নিয়মকানুন মেনে। মুফাসাকে (সিংহের নাম) অসাধারণ হেয়ার কাটও দেওয়া হয় এই ছবিতে। কিন্তু শুটিংয়ের মাঝ পথে বিগড়ে যায় জঙ্গলের রাজা। কারণ, আয়নায় সিংহটি নিজের প্রতিবিম্ব দেখে ভেবেছিল, আরেকটি সিংহ হয়তো দাঁড়িয়ে আছে উল্টোদিকে। তবে রসিক অক্ষয়ের দাবি, মুফাসার নতুন হেয়ার স্টাইল পছন্দ হয়নি। তাই রেগে গিয়ে সে ভেঙে দেয় আয়নার কাচ।
যে চিড়িয়াখানা থেকে সিংহটিকে আনা হয়েছিল, তার নিরাপত্তাকর্মী ও ট্রেনারকে অক্ষয় জিজ্ঞেস করেছিলেন হঠাৎ​ যদি আমাকে পশুরাজ আক্রমণ করে, তাহলে আমাকে কি বাঁচাতে পারবেন? উত্তরে ট্রেনার জানান, সিংহী আক্রমণ করলে সময় খুবই কম পাওয়া যায়। তবে যেদিন শুট হয়েছিল সেদিন সিংহটিকে পেটভর্তি করে খাইয়ে আনা হয়েছিল। তাই মেজাজও ছিল ফুরফুরে। শুধু শুটিংয়ের মাঝে একবারই মেজাজ হারায় জঙ্গলের রাজা।