সিক্যুয়েলেও থাকবেন শ্রীদেবী-অনিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রূপ কি রানি’ ছবিতে শ্রীদেবী ও অনিল কাপুর
‘রূপ কি রানি’ ছবিতে শ্রীদেবী ও অনিল কাপুর

বেশ কিছুদিন আগেও জানা গিয়েছিল, বলিউডের বিপুল জনপ্রিয় ছবি ‘মিস্টার ইন্ডিয়া’-এর সিক্যুয়েল তৈরি হবে। সম্প্রতি ছবিটির সিক্যুয়েল নিয়ে মন্তব্য করেছেন ছবির নায়িকা ও পরিচালক বনি কাপুরের স্ত্রী শ্রীদেবী।

বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ পেয়েছিল ব্যাপক সাফল্য। সাধারণ মানুষের সুপার হিরো হয়ে ওঠার সেই কাহিনি ওই ছবির মাধ্যমেই প্রথম দেখানো হয় বলিউডে। তাতে ‘মিস্টার ইন্ডিয়া’র ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর। নায়িকা ছিলেন শ্রীদেবী। মুক্তি পেয়েছিল ১৯৮৭ সালের ২৫ মে। দীর্ঘ ২৯ বছর পর ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির সিক্যুয়েল তৈরির চিন্তাভাবনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সিক্যুয়েলেও থাকবেন প্রথম ছবির নায়ক অনিল কাপুর ও নায়িকা শ্রীদেবী। তবে বদলে যাবে অন্য চরিত্রগুলো।

সিক্যুয়েলে অভিনয়ের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন শ্রীদেবী। ইতিমধ্যে আলাপ সম্পন্ন করেছেন চুল ও পোশাকের নকশাকারদের সঙ্গে। শিগগির শুরু হবে কাজ। সম্প্রতি এক সাক্ষাত্কারে শ্রীদেবী বলেছেন, ‘ছবির সিক্যুয়েলেও আমি থাকছি। তবে এখনো জানি না সেখানে আমার ভূমিকাটা কী হবে। বনি কাপুর এখনো অন্য একটি ছবির কাজে ব্যস্ত। ফলে ‘মিস্টার ইন্ডিয়া’-এর সিক্যুয়েল নিয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’ টাইমস অব ইন্ডিয়া