সিদ্ধার্থ-ইসাবেল সখ্য বাড়ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্ধার্থের সঙ্গে ইসাবেল
সিদ্ধার্থের সঙ্গে ইসাবেল

বলিউডে সাফল্য পেতে চেষ্টা করছেন ব্রাজিলিয়ান মডেল ইসাবেল লিয়েট। এরই মধ্যে বলিউডে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি ছবি সিক্সটিন এবং পুরানি জিনস। কিন্তু এখন পর্যন্ত সাড়া ফেলতে পারেননি ব্রাজিলের ২৪ বছর বয়সী এই সুন্দরী। অনেক দিন থেকেই তাঁর সঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ার তারকা সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গুঞ্জন চলছে। বলিউডের প্রেমের চিরায়ত রীতি মেনে নিজেদের স্রেফ বন্ধু বলে দাবি করলেও সম্প্রতি এই জুটির কাছের একটি সূত্র জানিয়েছে, তাঁদের সখ্য দিন দিন বেড়েই চলেছে। 

চলতি বছরের শুরুর দিকে সিদ্ধার্থ ও ইসাবেলকে একসঙ্গে দেখা যাওয়ার পর প্রথম তাঁদের প্রেমের খবর চাউর হয়। পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় এ জুটিকে। বিভিন্ন নৈশক্লাবেও ঘন ঘন যাতায়াত করতে দেখা যায় তাঁদের। বলিউডের আরও অনেক তারকার মতো সিদ্ধার্থ-ইসাবেল তাঁদের প্রেম নিয়ে লুকোচুরি খেলা কত দিন খেলেন, সেটাই এখন দেখার বিষয়।