সিদ্ধার্থ এবং ক্যাটরিনার কালো চশমা এখন নিলামে!

পুরো ইন্টারনেট জুড়ে বইছে ‘কালো চশমা’র ঝড়। আর সেই সুযোগটা সহজে ছেড়ে দিতে রাজি নন ‘বারবার দেখো’ চলচিত্রের নির্মাতারা। ‘কালা চাশমা’ গানটিতে সিদ্ধার্থ মালহোত্রা আর ক্যাটরিনা কাইফ যে দুটি চশমা পরে বাজি মাৎ করেছেন, সেই চশমা দুটোই এখন নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গায়ক অমর আর্শিই তার সিঙ্গল ট্র্যাকে ‘কালা চাশমা’ গানটি গেয়েছিলেন। কিন্তু ‘বারবার দেখো’ চলচ্চিত্রটিতে আর্শির সঙ্গে নতুন করে গানটি রিমেক করেছেন গায়ক বাদশাহ এবং নেহা কাক্কার। আর রিমেকের কদিনের মধ্যেই গানটি তরুণ সমাজের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। আর তুমুল জনপ্রিয়তার কারণেই গানের কালো চশমা দুটিকে নিলামে দেওয়ার এই সিদ্ধান্ত । আশা করা হচ্ছে নিলামের ঘোষণা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
নিত্য মেহরা পরিচালিত এবং ধার্মা, এরোস ইন্টারন্যাশনাল ও এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই চলচ্চিত্রটি মুক্তির সময় ধার্য করা হয়েছে আগামী সেপ্টেম্বরের ৯ তারিখ। বলিউড হাঙ্গামা