সিদ্ধার্থের জন্য ভালোবাসা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবিতে অভিনয়ের পর থেকেই নিয়মিত দেখা-সাক্ষাৎ হয় তাঁদের। আলিয়া ভাট-সিদ্ধার্থ মালহোত্রার সেই দেখা-সাক্ষাৎ প্রেমের গুঞ্জনে রূপ নিতে সময় নেয়নি। কিন্তু এ নিয়ে কখনো মুখ খোলেননি দুজনের কেউই। সম্প্রতি সিদ্ধার্থের প্রতি ভালোবাসার কথাটা বলেই ফেললেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
কাপুর অ্যান্ড সনস ছবির তিন তারকা—আলিয়া, সিদ্ধার্থ ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান সম্প্রতি হাজির হয়েছিলেন এক সংবাদ সম্মেলনে। সেদিন আলিয়ার এক পায়ের জুতায় লেখা ছিল ‘জীবন’, আরেক পায়ের জুতায় লেখা ছিল ‘ভালোবাসা’। এক সাংবাদিক প্রশ্ন করেন, সিদ্ধার্থ ও ফাওয়াদকে দিতে বললে কাকে কোন জুতাটি দেবেন আলিয়া? জবাবে আলিয়া বলেন, ‘সিদ্ধার্থকে ভালোবাসা আর ফাওয়াদকে জীবন’।
জবাব শুনে তো লজ্জায় লাল সিদ্ধার্থ। বলিউড লাইফ।