সিনেমার গল্প বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর
শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর

সাহিত্যিক চেতন ভগতের উপন্যাস ‘হাফ গার্লফ্রেন্ড’ অবলম্বনে মোহিত সুরি একটি ছবি তৈরি করেছেন। ছবির নামও ‘হাফ গার্লফ্রেন্ড’। এতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর। তবে, মোহিত সুরি চেতনের মূল উপন্যাস থেকে ছবির গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন। সম্প্রতি পরিচালক নিজেই এ কথা জানিয়েছেন।
উপন্যাসে নায়িকার চরিত্রে কিছু নেতিবাচক দিক দেখানো হয়েছিল। ছবিতে সেসব রাখতে চাননি মোহিত। তিনি এটিকে নিরেট প্রেমের ছবি হিসেবেই দেখতে চান। মূল গল্পটি সিনেমায় কেন পরিবর্তিত হলো জানতে চাইলে মোহিত বলেন, ‘বিষয়টি আসলে ব্যক্তিগত। আমি এখন বাবা হয়েছি। বাবা হওয়ার পর আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। তাই আমি ছবির নায়িকার কোনো নেতিবাচক দিক রাখতে চাই না। নারীরা ইদানীং যে ধরনের সমস্যার মুখোমুখি হন, সেসব থাকবে আমার ছবিতে।’
আর সিনেমায় রূপ দেওয়ার সময় গল্পের পরিবর্তন করাতে লেখক হিসেবে চেতনেরও কোনো আপত্তি নেই। মোহিত নাকি ছবিটি বানানোর আগেই এ বিষয়ে তাঁর সঙ্গে আলাপ করে নিয়েছিলেন। হিন্দুস্থান টাইমস।