'সিলসিলা'র ৩৫ বছরে অমিতাভ বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলসিলা ছবিতে অমিতাভ বচ্চন ও রেখা
সিলসিলা ছবিতে অমিতাভ বচ্চন ও রেখা

আজ বলিউডের ধ্রুপদি ছবি ‘সিলসিলা’র ৩৫ বছর পূর্ণ হলো। ১৯৮১ সালের এই দিনে ছবিটি মুক্তি পেয়েছিল। এ ছবিতে দর্শকেরা একসঙ্গে দেখেছিল অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখাকে। সে সময় জনশ্রুতি ছিল অমিতাভের সঙ্গে রেখার গোপন প্রণয়ের। ‘সিলসিলা’ ছবিটিকে অনেকেই অমিতাভ-জয়া-রেখার ত্রিভুজ প্রেমের কাব্যিক চলচ্চিত্রায়ণ বলে মনে করেন।
‘সিলসিলা’ ছবিটির কথা স্মরণ করে অমিতাভ বচ্চন এক টুইটার বার্তায় লিখেছেন, ‘সিলসিলার ৩৫ বছর...ছবিটিকে সমালোচকেরা বলেছিল সিলি সিলা...আজ তা হয়ে উঠেছে ধ্রুপদি চলচ্চিত্র’। টাইমস অব ইন্ডিয়া

রেখা-অমিতাভ-জয়া বচ্চন
রেখা-অমিতাভ-জয়া বচ্চন