সুখী না দুঃখী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন আব্রাহাম ও প্রিয়া রানচালের বিচ্ছেদ নিয়ে খবর রটেছে। ছবি: আইএএনএস।
জন আব্রাহাম ও প্রিয়া রানচালের বিচ্ছেদ নিয়ে খবর রটেছে। ছবি: আইএএনএস।

নিন্দুকেরা যতই জল ঘোরা করার চেষ্টা করুক; বিচ্ছেদ নিয়ে যত কানাঘুষাই চারপাশে উড়ে বেড়াক, বলিউডের ‘চিরতরুণ’ অভিনেতা অনিল কাপুরের চোখে জন আব্রাহাম ও প্রিয়া রানচাল কিন্তু ‘সুখী দম্পতি’! জন কিংবা প্রিয়া এমন দাবি না করলেও বলিউড তারকা অনিল কাপুর সম্প্রতি এমনটিই বলেছেন।
নয়াদিল্লিতে ১ সেপ্টেম্বরের আয়োজন করা হয়েছিল ওয়েলকাম ব্যাক সিনেমার এক সংবাদ সম্মেলনের। নতুন এ সিনেমার প্রচারেরই অংশ ছিল এটি। হাজির ছিলেন ছবির তিন তারকা অনিল কাপুর, শ্রুতি হাসান ও জন আব্রাহাম। এই সংবাদ সম্মেলনেই এক বেরসিক সাংবাদিক জানতে চান জন আব্রাহামের বিবাহবিচ্ছেদের কানাঘুষা নিয়ে। আর ঠিক তখনই জনকে বিব্রত হওয়ার হাত থেকে বাঁচাতে প্রশ্নটা যেন লুফে নেন অনিল কাপুর। ঝটপট উত্তরও দেন নিজ দায়িত্বেই।
কিন্তু এদিকে সংবাদ সম্মেলনে জন আব্রাহাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কেবল ছবির প্রসঙ্গেই কথা বলতে আগ্রহী, অন্য কিছু নিয়ে নয়।
সুখী না দুঃখী এ প্রসঙ্গে জন আব্রাহাম কিছু বলুন বা না-ই বলুন, বলিউডের বাতাসে কিন্তু জোর গুঞ্জন ভাসছে— খুব তাড়াতাড়িই নাকি এ দুজন আলাদা হয়ে যেতে পারেন। কে জানে, প্রিয়ার সাম্প্রতিক মার্কিন মুলুকে বসবাস এরই আলামত কিনা! ইন্ডিয়ান এক্সপ্রেস!