সুখের স্বর্গে ভাঙনের সুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর-ক্যাটরিনা
রণবীর-ক্যাটরিনা

বেশ কিছুদিন হলো রণবীরকে নিয়ে করা প্রশ্নগুলোকে এড়িয়ে যাচ্ছেন ক্যাটরিনা। এমনকি বেশ কিছু তির্যক মন্তব্যও এসেছে তাঁর কাছ থেকে। রণবীরের ফ্যাশন শোতে না গিয়ে নিজস্ব পার্টিতে যাচ্ছেন ক্যাট। সব মিলিয়ে তবে কী ক্যাট-রণবীরের সুখের স্বর্গে ভাঙনের সুর বাজছে! এক খবরে এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বেশ কিছুদিন ধরেই রণবীর-ক্যাটরিনার বিয়ে নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে খবর প্রকাশিত হয়েছে। অথচ বিষয়টি নিয়ে দুজনেই একেবারে চুপ। রণবীরের সঙ্গে তাঁর বিয়ে প্রসঙ্গে কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না ক্যাটরিনা। এ ধরনের গুজবে কান না দিতেও বলেছেন তিনি। বলিউডলাইফ ডটকম জানিয়েছে, কেউ যদি ক্যাটরিনাকে রণবীরের ‘গার্লফ্রেন্ড’ বলে ডাকেন তাহলেও ক্ষেপে যাচ্ছেন তিনি।

এদিকে, ক্যাটরিনার মতো রণবীরও তাঁদের সম্পর্কের বিষয়টি নিয়ে একেবারেই চুপচাপ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দীপিকার সঙ্গে তাঁর ছবি নিয়ে কথা বলতে রাজি হলেও ক্যাটরিনার সঙ্গে বিয়ে নিয়ে কোনো কথা বলতে চাননি তিনি।

রণবীর-ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এরই মধ্যে বেশ কয়েক দফা নাকি কথা-কাটাকাটি, ঝগড়াঝাঁটিও করেছেন রণবীর-ক্যাটরিনা। দুজন-দুজনকে এড়িয়েও চলছেন। তবে কী দুজনের এই মধুর সম্পর্ক বিয়ের আগেই তেতো হয়ে উঠতে শুরু করেছে!