সুজানের জন্মদিনের অতিথি হৃতিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন ও সুজান খান
হৃতিক রোশন ও সুজান খান

বলিউড তারকা হৃতিক রোশন আর সুজান খান প্রেম করেই বিয়ে করেছিলেন। ১৪ বছরের সংসারে দুই ছেলে রিদান আর রিহানকে নিয়ে সুখেই দিন কাটছিল তাঁদের। হঠাৎ করেই যেন হৃতিক-সুজানের সংসারে বেজে ওঠে ভাঙনের সুর। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এখন আর স্বামী-স্ত্রী না থাকলেও বন্ধু তাঁরা ঠিকই আছেন।
বিচ্ছেদের পর সামাজিক জীবন থেকে কিছুটা দূরে সরে যাচ্ছিলেন সুজান খান। কিন্তু এখন আবার ধীরে ধীরে পুরোনো জীবনে ফিরছেন। ২৬ অক্টোবর তাঁর জন্মদিনে বিশাল এক পার্টির আয়োজন করবেন বলেও জানা গেছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে তাঁর সাবেক স্বামী হৃতিকও আছেন। হৃতিক সত্যিই সেদিন উপস্থিত থাকলে বিচ্ছেদের পর এবারই প্রথম কোনো সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে দুজনকে। ফিল্মফেয়ার।