সুনীধি চৌহান: গায়িকা যখন নায়িকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতদিন শুধুমাত্র গায়িকা হিসেবেই তাঁকে চিনেছেন সবাই। বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের কন্ঠশিল্পী সুনীধি চৌহানকে এবার অন্য ভূমিকায় দেখা যাবে। ভক্তরা কিছুদিন অপেক্ষা করলেই তাঁকে দেখতে পাবেন রুপালি পর্দায়। তবে শুরুটা তিনি শর্ট ফিল্ম দিয়েই করতে চলেছেন। স্বল্প দৈর্ঘ্যের এই ছবির নাম ‘প্লেইং প্রিয়া’। এই ছবির পরিচালক ‘লেকের হাম দিওয়ানে দিল’ ছবিখ্যাত আরিফ আলী।
‘শিলা কি জওয়ানি’খ্যাত ৩২ বছর বয়সী সুনীধি চৌহান ‘প্লেইং প্রিয়া’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন। প্রথমবার পর্দার সামনে অভিনয় করার প্রসঙ্গে সুনীধি বললেন, ‘আমি সবসময়ই অভিনয় করতে চাইতাম। কিন্তু কখনও ভাবতে পারিনি অভিনয় করাকে এতটা এনজয় করব। অভিনয় করার পুরো অভিজ্ঞতাটাই খুব মজাদার ছিল।’
সুনীধি চৌহানের অভিনয়ের প্রশংসাও পরিচালক আরিফ আলী।
সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস