সুন্দর বলে কৃতিকে 'না'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃতি শ্যানন
কৃতি শ্যানন

বলিউডে তিনটি ছবি করেছেন কৃতি শ্যানন। এরই মধ্যে বেশ নজরে পড়েছেন পরিচালকদের। তাই তো শাহরুখ খান, কাজলের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে এত অল্প সময়েই পর্দা ভাগ করে নিতে পেরেছেন। কিন্তু তাঁর এই শুরুটা খুব একটা সহজ ছিল না। নতুন অভিনয়শিল্পী হিসেবে তাঁকেও উদ্ভট সব মন্তব্য শুনতে হয়েছে।

কৃতি বলেছেন, আরও আগেই তাঁর ফিল্মি ক্যারিয়ার শুরু হতে পারত। কিছু ছবি তো বড় ব্যানারেরই ছিল। কিন্তু কোনোটিই অভিষেক করার মতো উপযুক্ত ছবি ছিল না। কৃতি বলছেন, ‘তখন আমি নিজেকে বলতাম, আরও ধৈর্য ধরা উচিত। ভালো কিছুই হবে সামনে।’

কিন্তু সব সময় এমন প্রবোধ কাজে দিত না। মাঝে মাঝে খুবই বিরক্ত হতেন কৃতি। হবেন না-ই বা কেন? কেউ যদি কানের কাছে বারবার বলতে থাকে, আরে তোমাকে দিয়ে কিছুই হবে না। কেউ যদি বলে, অভিনেত্রী হওয়ার জন্য তুমি একটু বেশিই সুন্দর। কোনো একটা খুঁত তো থাকা চাই, না হলে পর্দায় তোমাকে আসল লাগবে না। তখন বিরক্ত হওয়া ছাড়া উপায় কী?

অথচ এই কৃতি টাইগার শ্রফের সঙ্গে হিরোপান্তি করে প্রশংসিত হয়েছেন। করেছেন রোহিত শেঠির ছবি দিলওয়ালে। এ বছর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রাবতা ছবিটি বক্স অফিসে ক্লিক না করলেও সামনে আসছে নতুন ছবি বেরেলি কি বরফি। এই ছবিতে কৃতির বিপরীতে আছেন রাজকুমার রাও ও আয়ুষ্মান খুরানা। সূত্র: হিন্দুস্তান টাইমস।