সুন্দর 'শন্ধু'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও সালমান খান
শাহরুখ খান ও সালমান খান

শাহরুখ খান আর সালমান খানের সম্পর্ককে ইদানীং ‘ফ্রেনিমি’ বলতে শুরু করেছেন কেউ কেউ। ইংরেজি ফ্রেনিমি শব্দটি এসেছে ফ্রেন্ড (বন্ধু) ও এনিমি (শত্রু) দুটি শব্দ মিলিয়ে। বলিউডের দুই খান কখনো শত্রু, কখনো বন্ধু। তাই ফ্রেনিমিকে বাংলায় ‘শন্ধু’ বলতে দোষ কী! এই হয়তো একে অপরকে নিয়ে তির্যক মন্তব্য ছুড়ে দিচ্ছেন, আবার দুজনের কাঁধে হাত রেখে তোলা ছবির সংখ্যাও কম নয়।
সালমান খানের ছবি বরাবরই ঈদে মুক্তি পায়। সেই ধারাবাহিকতায় এবারও আসছে সাল্লুর বজরঙ্গি ভাইজান। এবার ফাঁকা মাঠে গোল দিলেও ২০১৬ সালের ঈদে সালমান মুখোমুখি হবেন শাহরুখের। সবকিছু ঠিক থাকলে একসঙ্গে মুক্তি পাবে সালমানের সুলতান আর শাহরুখের রাইজ। ছবি দুটির বিশাল আয়োজনই আভাস দিচ্ছে, খানে খানে টক্করটা মন্দ হবে না। এখন থেকেই নড়েচড়ে বসতে শুরু করেছেন দুই ‘শন্ধু’র ভক্তরা। ইন্ডিয়ান এক্সপ্রেস।