সুরাজের জীবনে গুরুত্বপূর্ণ আথিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আথিয়া শেঠি-সুরাজ পাঞ্চোলি
আথিয়া শেঠি-সুরাজ পাঞ্চোলি

বলিউড অভিনেতা সুরাজ পাঞ্চোলির জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আথিয়া শেঠি। তাই বলে মনে করার কোনো কারণ নেই যে তাঁরা প্রেম করছেন। আথিয়ার সঙ্গে সুরাজের বাড়তি খাতির থাকলে তাতে কপাল কুঁচকানোর কিছুই নেই। কারণ, এই দুজনের বলিউড অভিষেক হয়েছিল একই সঙ্গে। আথিয়ার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা তাঁর এই সহশিল্পী তাই জানাতেই পারেন।
শনিবার ছিল আথিয়ার ২৪তম জন্মদিন। বন্ধুর জন্মদিনে সুরাজ তাঁর টুইটারে আথিয়াকে উদ্দেশ করে লিখেছেন, ‘শুভ জন্মদিন কার্টুন। ধন্যবাদ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ার জন্য। অনেক ভালোবাসি।’
আদর করে আথিয়াকে কার্টুন বলে ডাকেন তাঁর প্রথম ছবির নায়ক। সুরাজ এই শুভেচ্ছাবার্তার সঙ্গে নিজেদের মজার একটি যুগল ছবিও প্রকাশ করেছেন।
২০১৫ সালে সালমান খান প্রযোজিত ‘হিরো’ ছবিতে প্রথম অভিনয় করেন সুনীল শেঠি-কন্যা আথিয়া ও আরেক বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরাজ।
আথিয়া শেঠি এখন শুটিং করছেন অর্জুন কাপুরের বিপরীতে ‘মুবারাকা’ ছবিতে। এই ছবিতে অনিল কাপুরও আছেন। মিড ডে