সুসংবাদ নেই সঞ্জয় দত্তের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

নাহ! আপাতত কোনো সুসংবাদ নেই ‘মুন্না ভাই’য়ের জন্য। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে অস্ত্র মামলায় অভিযুক্ত সঞ্জয়ের ক্ষমার আবেদন খা​রিজ করে দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মার্কন্ডে কাটজু বলিউডের এই স্বনামধন্য অভিনেতার হয়ে দোষ ক্ষমা করার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন খারিজ করে ভারতের মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও জানিয়ে দেন, সুপ্রিম কোর্ট সঞ্জয় দত্তকে দোষী সাব্যস্ত করেছে। এমন অবস্থায় তাঁকে ছেড়ে দেওয়া হলে সমাজের সামনে তা খারাপ নজির হবে।
মার্কন্ডে কাটজু নিয়েই সঞ্জয় দত্ত ও এ মামলার অন্যান্য আসামীদের জন্য এই ক্ষমা প্রার্থনা করে আবেদন করেছিলেন। এ ব্যাপারে সঞ্জয় দত্ত বা তাঁর পরিবার কিছু জানত না বলে জানিয়েছেন সঞ্জয় দত্তের আইনজীবী হিতেশ জইন ও সুভাষ যাদব।
২০১৩ সালে ৫৬ বছর বয়সী সঞ্জয় দত্তকে বেআইনি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত করা হয়। ২০০৭ সালে তাঁকে ৬ বছর সশ্রম কারাদল্ডের রায় হয়েছিল। তখন ১৮ মাস জেল খেঁটে জামিনে মুক্তি পেয়েছিলেন সঞ্জয়। ২০১৩ সালে ফের পুনের জেলে পেরেন বলিউডের মুন্না ভাই। মাঝে মাঝেই প্যারোলে মুক্তি পাচ্ছেন বলে সমালোচনার মুখোমুখি হচ্ছেন সঞ্জয়। ২০১৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১১৮ দিন জেলের বাইরে ছিলেন তিনি।
২০১৬ সালের ফেব্রুয়া​ির মাসে সঞ্জয় মুক্তি পেতে পারেন। টাইমস অব ইন্ডিয়া