সুস্মিতা-আমিশার নাম ফাঁস করলেন বিক্রম

বলিউড পরিচালক বিক্রম ভাটের বেশ কিছু আলোচিত জনপ্রিয় ছবি আছে। কিন্তু তাঁর পরিচালিত ছবি ‘গুলাম’ বা ‘রাজ’ নিয়ে বলিউড দুনিয়ায় যতটা আলোচনা হয়েছে, তার থেকেও বেশি চর্চা হয়েছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। জানা গেছে, সংসারের বাইরে দুজন নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়ে তিনি আলোচনায় এসেছেন নানা সময়ে। কোন সে দুই নায়িকা?
এবার নিজেই দুই তারকার নাম জানালেন পরিচালক। তারা হলেন, সুস্মিতা সেন এবং আমিশা প্যাটেল। নিজের জীবনে সুস্মিতা বা আমিশার ভূমিকা নিয়ে এ বার মুখ খুললেন বিক্রম নিজেই।
বিক্রম বলেন, ‘আমি অনেক কম বয়সে বিয়ে করেছিলাম। সেটা আমার বেশ অপরিণত সিদ্ধান্ত ছিল। এর পর আমার ওপর স্ত্রী অনেক নিয়ম চাপিয়ে দিতে থাকে। আর আমি সেগুলো থেকে পালাতে চাইতাম। নিজেকে লুকাতাম স্ত্রীর কাছ থেকে। তখনই আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি চলে আসে।’
বিক্রম জানিয়েছেন, যখনই বিবাহিত সম্পর্কে কেউ সুখী হতে পারে না, তখনই জীবনে তৃতীয় ব্যক্তি চলে আসে। ‘এক সময় সুস্মিতার সঙ্গে সম্পর্ক ভেঙেছে আমার। কিন্তু তাতে ওর কোনো দোষ ছিল না। আবার আমিশাও খুব ভালো মেয়ে। যখনই ওকে অসুখী দেখেছি, আমি বলেছি, তুমি আমার সঙ্গে ভালো না থাকলে অবশ্যই অন্য কোথাও যেতে পার। যেখানে তুমি সুখী হবে, ভালো থাকবে’ বলছেন বিক্রম।
সূত্র: বলিউড লাইফ