সেই 'পু'-কে মনে আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালবিকা তখন—মালবিকা এখন
মালবিকা তখন—মালবিকা এখন

পূজা নামের সেই পিচ্চি মেয়েটার কথা মনে আছে? বন্ধুরা যাকে ‘পু’ বলে ডাকত? স্টাইল করে পূজার সংক্ষেপে পু। ‘কাভি খুশি কাভি গাম’ ছবিটা দেখে থাকলে মনে থাকারই কথা। করণ জোহর পরিচালিত এই ছবিতে ‘পূজা’ চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান। তবে পূজার শৈশবকালের দুরন্ত বালিকার চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা রাজ। সেই পিচ্চি মালবিকা এখন আর ছোট্টটি নেই। অনেক বড় হয়েছেন। এতই বড় যে বলিউডে তাঁর অভিষেক হচ্ছে নায়িকা হিসেবে! 

অ্যান্থনি ডি’সুজা নির্মাণ করতে যাচ্ছেন ‘ক্যাপ্টেন নওয়াব’ নামের সিনেমা। সেখানে মালবিকাকে দেখা যাবে ইমরান হাশমির বিপরীতে। একজন ‘ডাবল এজেন্ট’কে ঘিরে ছবির গল্প, যে ভারত-পাকিস্তান উভয় দেশেরই নজরদারিতে থাকে। মালবিকাকে নিজের ছবিতে নিতে পেরে খুব খুশি অ্যান্থনি ডি’সুজা। তিনি বলেন, ‘আমরা নতুন কিছু করার চেষ্টা করছি। তাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল অভিনয়শিল্পীদের সঠিক নির্বাচন। আমরা মালবিকাকে পেয়ে লাভবান হয়েছি।’
ছবি মুক্তির দিন-তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস।