সেন্সর ছাড়পত্র পেল 'সুলতান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উড়তা পাঞ্জাব’ বিতর্কে সেন্সর বোর্ড বেশ নাকাল হয়েছে। সাল্লু ভক্তরা আনন্দিত হতে পারেন, কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে সালমান অভিনীত ‘সুলতান’। কয়েক দিন ধরে ‘ধর্ষিত নারী’ মন্তব্যে সালমানের বিরুদ্ধেও নিন্দার ঝড় চলছে। তাই ভক্তদের আনন্দে হয়তো স্বস্তিও আছে।
বলিউড লাইফ-এর খবরে বলা হয়েছে, এবারের ঈদে মুক্তি পাবে ছবিটি।
সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) জানায়, এমন কোনো দৃশ্য ছবিতে ছিল না, যা কাটার প্রয়োজন হতে পারে।
‘যশরাজ ফিল্ম’-এর ব্যানারে ছবিতে আরও আছেন আনুশকা শর্মা ও রণদীপ হুদা। আদিত্য চোপড়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।