সেপ্টেম্বরে বাবা হবেন শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ কাপুর ও মিরা রাজপুত
শহীদ কাপুর ও মিরা রাজপুত

বলিউড অভিনেতা শহীদ কাপুর ২০১৫ সালে মিরা রাজপুতকে বিয়ে করেন। এই বছর এপ্রিল মাসে ভারতীয় সংবাদ মাধ্যম মিরার অন্তঃসত্ত্বা  হওয়ার খবর প্রকাশ করে। কিন্তু তাতে শহীদ কিংবা মিরার কোনো বক্তব্য ছিল না। এরপর থেকেই চলছিল নানা জল্পনাকল্পনা। কিছুদিন নীরব থাকার পর শহীদ মুখ খোলেন। জানালেন, শিগগিরই তিনি বাবা হতে যাচ্ছেন।
সেপ্টেম্বর মাসের মাঝামাঝি শহীদ-মিরার ঘরে নতুন অতিথি আসবে। তাঁদের ঘনিষ্ট একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।
১৩ মে মুম্বাইয়ে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ কাপুর এসেছিলেন স্ত্রী মিরাকে সঙ্গে নিয়ে। বলিউড হাঙ্গামা।