সেরা এন্টারটেইনার জ্যাকুলিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ ফ্লাইং জাট’, ‘ঢিশুম’, ‘হাউজফুল ৩’—এই বছর তিনটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এমনকি এই তিনটি ছবি টেলিভিশনে দেখানোর পরও টিআরপি ছিল শীর্ষ পাঁচে। তাছাড়া, এই বছর জ্যাকুলিন অভিনীত বেশ কয়েকটি গানও অনেক জনপ্রিয়তা পায়। সব মিলিয়ে জ্যাকুলিন এবার বলিউডের সেরা নারী এন্টারটেইনার হয়েছেন।
জ্যাকুলিন এই বছরের একমাত্র অভিনেত্রী যাঁর তিনটি ছবি বক্স অফিসে হিট করেছে। তাছাড়া, বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে জ্যাকুলিনের উপস্থাপনা ও পরিবেশনাও দর্শকদের মনোযোগ কাড়ে।
বছরের সেরা এন্টারটেইনার হওয়ায় উচ্ছ্বসিত বোধ করছেন এই তারকা। তিনি বলেন, ‘আমি আপ্লুত। আমি সবসময় আমার দর্শকদের বিনোদিত করতে চাই। কোনো কাজ করার পর প্রশংসা পাওয়ার অনুভূতি আসলে একদম অন্যরকম।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।