সেরা সাতে প্রিয়াঙ্কার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

কেউ ভালো না বাসলে জোর করে তো আর সেই ভালোবাসা আদায় করে নেওয়া যায় না। তবে এ নিয়ে গান গেয়ে কিন্তু শোরগোল ফেলে দিতে পারেন। যেমন দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নামীদামি অনেক সংগীততারকাকে পেছনে ফেলে ‘শখ’য়ের গায়িকা প্রিয়াঙ্কার গান ‘আই কান্ট মেক ইউ লাভ মি’ উঠে এসেছে একটি আন্তর্জাতিক সেরা ১০০ গান ও অ্যালবামের তালিকার সাতে।
এই তালিকা প্রকাশ করেছে হাঙ্গামাডটকম। যে তালিকায় আছে এ আর রেহমানের সুর করা ‘মাই মাইন্ড ইজ আ স্ট্রেঞ্জার উইথআউট ইউ, ‘দ্য ভিলেজ অব সেন্ট অ্যান্টোনিন’ও। তালিকার শীর্ষে আছে জেসি জে, আরিয়ানা গ্রান্দে আর নিকি মিনাসের ‘ব্যাং ব্যাং’। জেনিফার লোপেজের ‘ফার্স্ট লাভ’ও আছে তালিকায়। আইএএনএস।