সেরা সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান l ছবি: কলিটক
সালমান খান l ছবি: কলিটক

টাইমস অব ইন্ডিয়া ২০১২ সালে ‘টাইমস সেলেবেক্স’ নামের মাসিক একটি রেটিং চালু করে। বক্স অফিস, মিডিয়ার খবরে থাকা, বিজ্ঞাপনের ব্যস্ততা, সামাজিক মিডিয়ায় প্রভাব—এসব বিবেচনা করে এই রেটিং হয়। ৬০টির বেশি পত্রিকা এবং ২৫০টির বেশি টিভি চ্যানেল থেকে নেওয়া হয় তথ্য।
টাইমস সেলেবেক্সের র্যাং কিংয়ে সেরা হওয়াটা গুরুত্বপূর্ণ। বলিউড তারকারাও মুখিয়ে থাকেন ফলাফল জানতে। ২০১৪ সালের সামগ্রিক ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে হাসিটা চওড়া হয়েছে সালমান খানের। সব দিক বিবেচনায় গত বছরের সবচেয়ে সেরা তারকা সালমান। শুধু এই র্যাং কিংয়ের ‘এক’–এ–ই থাকেননি, অনলাইনেও তাঁকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে। বক্স অফিসেও সবচেয়ে বেশি আয় তাঁর।
শাহরুখ অবশ্য সবচেয়ে বেশি বিজ্ঞাপনের দিক থেকে এগিয়ে আছেন। সামাজিক মিডিয়ায় সবচেয়ে বেশি প্রভাব অমিতাভ বচ্চনের। আর অভিনেত্রীদের মধ্যে সবার আগে আছেন দীপিকা পাড়ুকোন।
টাইমস অব ইন্ডিয়া।