সোনমকে সালমানের 'ভদ্র হওয়ার' পরামর্শ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর ও সালমান খান
সোনম কাপুর ও সালমান খান

প্রেম রতন ধান পায়ো ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটছে সালমান খান ও সোনম কাপুরের। কদিন আগে ছবির ট্রেলার মুক্তির দিনে এই নতুন জুটি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। সালমান-সোনম দুজনই একে অপরকে নিয়ে রসিকতা করার সুযোগ ছাড়েননি। সোনম বলেন, ‘আমি কখনোই আমার বাবার (অনিল কাপুর) সঙ্গে শুটিংয়ের সেটে যেতাম না। বাবা যখন প্রথম সাল্লুর সঙ্গে একটা ছবিতে অভিনয় করল, তখন আমি নিজেই আমাকে নিয়ে যেতে অনুরোধ করেছিলাম। আমার বয়স তখন ১৪। সালমানের পাশে প্রায় এক ঘণ্টা ঠায় বসে ছিলাম। আমার মনে হয় সেবার আমি তঁাকে ভয় পাইয়ে দিয়েছিলাম।’
অন্যদিকে ‘বজরঙ্গি ভাইজান’ই বা পিছিয়ে থাকবেন কেন? তিনিও বলেছেন মজার ঘটনা। একবার পরিবারের সঙ্গে গোয়ায় বেড়াতে গিয়ে সালমানের দেখা হয়েছিল সোনমের সঙ্গে। সৈকতে সোনমকে ছোটখাটো পোশাকে ঘুরতে দেখে সালমান নাকি বলেছিলেন, ‘এ কী করছ! যাও, ভদ্র পোশাক পরে এসো।’ সাল্লুর বলার ভঙ্গিতেই সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়। বিওসি।