সোনমের জন্মদিনে স্মৃতিকাতর অনিল

গতকাল বৃহস্পতিবার ছিল বলিউড তারকা সোনম কাপুরের জন্মদিন। মেয়ের ৩১তম জন্মদিনে বাবা অনিল কাপুর তাঁর ইনস্টাগ্রামে দিয়েছেন এক পুরোনো ছবি। এর সঙ্গে একটি আবেগপ্রবণ শুভেচ্ছাবার্তাও লিখেছেন তিনি।

সোনমের ছোটবেলার কোনো এক জন্মদিনের ছবি দিয়ে অনিল সেখানে লিখেছেন, ‘সে বছর আমি কোন ছবির শুটিং করছিলাম, তা মনে নেই। আমার শুধু মনে পড়ছে, তোমার জন্মদিনের পার্টিতে আসতে দেরি করেছিলাম বলে তোমার মা কীভাবে অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ছিল। দেরি করেছি বলে সেদিন তোমাকে কোলে নিয়ে সারা রাত আমি ঘুরেছিলাম। তোমার মা ও নিজের কাছে প্রমাণ করতে চাইছিলাম, আমি কত কর্তব্যপরায়ণ এক বাবা। তোমার মন খারাপ হবে ভেবে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওই দিন। যদিও তুমি টেরই পাওনি যে সেদিনের সন্ধ্যার বেশির ভাগ সময়ই আমি তোমাকে মিস করেছি। আমাদের পৃথিবীটাকে আরও সুন্দর করতে তুমি সব সময়ই কোনো না কোনো উপায় খুঁজে বের করো। শুভ জন্মদিন।’ বলিউড লাইফ।