সোনাক্ষীর দাঁতভাঙা জবাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা

তাঁর বাবার খুব আলোচিত একটা সংলাপ আছে—‘খামোশ’। এখনো অনেক নিন্দুক শত্রুঘ্ন সিনহার সেই ভারী গলার ‘খামোশ’ হুংকারটি শুনলে নিস্তেজ হয়ে পড়েন। তবে সোনাক্ষী তাঁর বাবার মতো গলা উঁচু করে কথা বলেন না। তিনি তাঁর হাসির মতোই মিষ্টি করে দেন ঝাল ঝাল জবাব। সম্প্রতি সোনাক্ষী সিনহার সেই ‘ঝাল’ জবাবের শিকার হলেন এক সমালোচক।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে সোনাক্ষীকে ট্যাগ করে একজন লেখেন, ‘তুমি এত কুৎসিত কেমন করে?’ এমন প্রশ্নে যে কারোরই মেজাজ বিগড়ে যাওয়ার কথা। কিন্তু দাবাং–কন্যা সোনাক্ষী বেশ চৌকসভাবেই এই বাঁকা প্রশ্নের জবাব দিয়েছেন। টুইটারে এক কুৎসিত ইঁদুরের ছবি দিয়ে তাতে সোনাক্ষী লিখেছেন, ‘নিন্দুকেরাই এই প্রশ্নের নিচে জবাব দিয়ে যাবেন। আর তাঁদের মুখশ্রী দেখতে হবে অনেকটা এ রকম!’ অর্থাৎ কুৎসিত ইঁদুরের মতো। টাইমস অব ইন্ডিয়া।