সোনালের বাড়িতে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালে মিস ওয়ার্ল্ড টুরিজম খেতাব পেয়েছিলেন সোনাল চৌহান। প্রতিযোগিতায় জয়ী হয়ে যে মুকুট তিনি পেয়েছিলেন, বেহাত হয়ে মূল্যবান সেই বস্তুটি চলে গেছে চোরের হাতে! ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। জান্নাত ছবির নায়িকা সোনাল চৌহানের বাড়িতে চুরি হয়েছে। ৪০ লাখ রুপি মূল্যমানের স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে গেছে চোর কিংবা চোরের দল।
জান্নাত ছিল সোনালের প্রথম ছবি। ইমরান হাশমির বিপরীতে এই ছবি দিয়েই সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। আগামী বছর আসছে তাঁর বহুল আলোচিত নতুন ছবি জানে তু ইয়া জানে না ২। ছবিতে তাঁর বিপরীতে আছেন রণবীর সিং। টাইমস অব ইন্ডিয়া