সৈকতে সালমান-ইউলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান খান আর তাঁর কথিত প্রেমিকা ইউলিয়া ভানতুর একসঙ্গে সমুদ্রসৈকতে ঘুরে বেড়াবেন আর তা খবর হবে না? মালদ্বীপে দুজনের ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি এখন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে এই সফরে কিন্তু শুধু তাঁরা নন। সালমানের পুরো পরিবার আছে তাঁদের সঙ্গে।
সালমান খানের বোন অর্পিতার একমাত্র ছেলে আহিলের জন্মদিন ছিল বৃহস্পতিবার। সৈকতে আহিলের জন্মদিন উদ্যাপন করতেই গোটা পরিবার উড়াল দিয়েছিল মালদ্বীপে। জন্মদিনের পার্টি তো শেষ হয়ে গেছে। কিন্তু সেখানে আরও কিছুদিন পারিবারিক সময় পার করতে চাইছে খান পরিবার।
পরিবারের সদস্য না হলেও ইউলিয়া ভিড়েছেন সেই দলে। খান পরিবারের বড় ছেলের প্রেমিকা বলে কথা। আহিলের জন্মদিনের অছিলায় সালমান আর ইউলিয়ার একসঙ্গে সমুদ্রদর্শনও হয়ে গেল। এনডিটিভি