সোনম ফের কলেজছাত্রী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী সোনম কাপুর বেশ কয়েক বছর আগেই কলেজের গণ্ডি পার করে এসেছেন। মিরর পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী আবারও কলেজে যাওয়া শুরু করবেন তিনি। অবশ্য তা বাস্তবে নয়। আসলে তিনি কলেজছাত্রীর চরিত্রে অভিনয় করবেন। নতুন এই ছবির শুটিং হবে যুক্তরাষ্ট্রে। একটি সূত্র জানায়, এই ছবির বেশির ভাগ অংশের কাজ ধারণ করা হবে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
এই ছবির নাম এবং সোনমের সহ-অভিনেতার নাম এখনো চূড়ান্ত হয়নি। এদিকে এই মাসেই ছোট বোন রিয়া কাপুরের পরিচালনায় ‘ভিরে দি ওয়েডিং’-এর কাজ শুরু করার কথা সোনমের। এই ছবিতে আরও দেখা যাবে কারিনা কাপুর খান, সারা ভাস্কর ও শিখা তালসানিয়াকে।
সোনমের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নিরজা’। এই ছবিতে অভিনয় করে ৩১ বছর বয়সী এই অভিনেত্রী দর্শক, সমালোচকদের অনেক প্রশংসা কুড়িয়েছেন। মিরর।