সোনম বললেন, করণের হাসি নকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর
সোনম কাপুর

অভিনেত্রী নেহা ধুপিয়ার অডিও টক শো ‘নো ফিলটার নেহা’-এর একটি পর্বে অতিথি হচ্ছেন সোনম কাপুর। সেই অনুষ্ঠানে তিনি বলেছেন, নির্মাতা করণ জোহরের হাসি আসল নয়। তিনি নকল হাসি হাসেন।
ওই অনুষ্ঠানে আসা তারকারা অন্য তারকাদের সম্পর্কে এমন সব তথ্য ফাঁস করেন যা ইন্টারনেট বা অন্য গণমাধ্যমে আগে কেউ প্রকাশ করেনি। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের অতিথি হিসেবে দেখা যাবে সোনম কাপুরকে। সেখানে হাজির হয়ে তিনি করণ সম্পর্কে বলেন, ‘তিনি সব সময় নকল হাসি হাসেন।’ সাবেক প্রেমিক রণবীর সম্পর্কে তিনি বলেছেন, ‘ওর “বেস্ট গসিপ বয়” অ্যাওয়ার্ড পাওয়া উচিত’।
অবশ্য সোনম যে শুধু অন্যের সমালোচনা করেছেন তা নয়, করেছেন আত্মসমালোচনাও। নিজের সম্পর্কে তিনি বলেছেন, ‘কপাল ভালো যে, বলিউডে আমার কয়েকজন জনপ্রিয় অভিভাবক আছেন। নইলে যে কি হতো আমার!’ কেবল এই অনুষ্ঠানই নয়, বিভিন্ন সময়ে ঠোঁটকাটা মন্তব্য করে পত্রিকার খবর হয়েছেন এই অভিনেত্রী। আইএএনএস।