সোনম মানুষ চেনেন গন্ধ নিয়ে

অন্ধকার দেখে রাত চেনা যায়, সূর্যের আলো দেখে দিন চেনা যায়, কিন্তু মুখ দেখে মানুষ চেনা অনেক কঠিন। বলা হয়ে থাকে, পৃথিবীর অন্যতম কঠিন কাজ মানুষ চেনা। কিন্তু এই কঠিন কাজটি সহজে পারেন বলিউড তারকা, অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। দেখে শুনে কিংবা কথা বলে নয়, তাঁর মানুষ চেনার পদ্ধতিটি আলাদা—তিনি নাকি সুগন্ধির গন্ধ নিয়ে বলতে পারেন কোন মানুষ কেমন। নিজের এই গুনের কথাটি তিনি নিজেই জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম কাপুর জানিয়েছেন, মানুষ চিনতে তাঁর বেশি বেগ পেতে হয় না। তিনি সুগন্ধির গন্ধ দিয়ে মানুষ কেমন তা বোঝেন।’
সাক্ষাৎকারে দেখা যায়, তার এমন মন্তব্য শুনে উপস্থাপক নিজেই অবাক। পরে ওই সাক্ষাৎকারে আরও নানা কথা বলেছেন সোনম। বলেছেন, প্রথম চুমু খাওয়ার অভিজ্ঞতার কথা। কী ধরনের পুরুষ পছন্দ করেন, সেই তথ্যও জানিয়েছেন তিনি। অভিনেতাদের সঙ্গে অভিসার করা নিয়ে নিজের ভাবনা জানাতেও কার্পণ্য করেননি জাতীয় পুরস্কার পাওয়া এ তারকা। কথা প্রসঙ্গে ফেলে আসা জীবন সম্পর্কে তিনি বলেন, কোনো কিছুতেই আফসোস নেই তাঁর।
সূত্র। এশিয়ান এইজ