সোনমের আজব বধূসাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ে কেডস, চোখে সানগ্লাস, গায়ে লেহেঙ্গা আর জ্যাকেট—এমন বধূবেশে শিগগিরই আসছেন সোনম কাপুর। বিয়ে নয়, যেন জীবনের নতুন ট্র্যাকে দৌড়ানোর প্রস্তুতি চলছে! এই আজব সাজে সোনমকে দেখা যাবে ডলি কি ডোলি চলচ্চিত্রে। পরিচালক অভিষেক ডোগরার অভিষেক হচ্ছে এই চলচ্চিত্রের মাধ্যমে। ছবিটি প্রযোজনা করছেন আরবাজ খান।
২৭ নভেম্বর মুক্তি পাওয়া ছবির পোস্টারে প্রথম আবির্ভাবেই চমকে দিয়েছেন সোনম। ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান আর আইটেম গানে থাকছেন মালাইকা আরোরা।
ডলি কি ডোলি আগামী বছর ৬ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা। ইন্ডিয়ান এক্সপ্রেস।