সোনমের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর
সোনম কাপুর

সাওয়ারিয়ার মতো ছবি দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছেন বলেই কি না, ঠিক বিনোদনের ছবি খুব একটা জোটেনি সোনম কাপুরের কপালে। ক্যারিয়ারের বয়সটা সাত বছর হয়ে গেলেও এখনো পায়ের তলে শক্ত জমিন পাননি। খুব বেশি হিট ছবিও নেই নামের পাশে। তবে সোনমের আশা, সৌভাগ্যের সপ্তম বছরে সবকিছু পাল্টাবে।

আসলে সমস্যা অন্য জায়গায় দেখেন কাপুরকন্যা। তাঁকে নাকি অভিনেত্রী হিসেবে কেউ গুরুত্বের সঙ্গে নেয়ই না! ফ্যাশনসচেতন ও নিত্যনতুন ফ্যাশনের উদ্ভাবক হিসেবে সোনমের একটা সুখ্যাতি আছে। এই পরিচয়টাই তাঁর জন্য হিতে বিপরীত হলো কি না, সোনম সেটাই ভাবছেন, ‘মানুষ আসলে ভুলে গেছে আমি একজন অভিনেত্রী। তারা আমাকে গুরুত্বের সঙ্গে নেয়ই না।

প্রথমে আমার পোশাক-আশাকের ফ্যাশন, এরপর আমি খুব সুস্পষ্টবাদী—এসব পরিচয়েই আমাকে বড় করে দেখানো হয়েছে। এ কারণে আমার অভিনয়শিল্পী সত্তাটা আড়ালে চলে গেছে।’ পিটিআই।