সোনমের 'সেরা সেলফি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি তুলেছেন সোনম কাপুর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি তুলেছেন সোনম কাপুর।

বলিউড তারকা সোনম কাপুর বেশ উচ্ছ্বসিত। কারণ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি তুলেছেন। শুধু সেলফি তুলেই ক্ষান্ত হননি তিনি, সেটি টুইটারে পোস্টও করেছেন।

ছবিটি দিয়ে সোনম টুইট করেছেন, ‘জীবনের সেরা সেলফি’। এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
২৫ অক্টোবর মুম্বাইয়ে স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী মোদি। একই অনুষ্ঠানে যান অভিনেত্রী সোনমও। প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করলেন না সোনম। প্রধানমন্ত্রীও পোজ দিলেন। হয়ে গেল প্রধানমন্ত্রী আর অভিনেত্রীর সেলফি।