সোনাক্ষীর চোখে ক্যাটের চশমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা

‘আকিরা’ ছবিটি নিয়ে প্রশংসায় ভেসে যাচ্ছেন সোনাক্ষী। নিজের ছবির প্রশংসা কুড়ানো বাদ দিয়ে তিনি আছেন ‘কালা চশমা’ নিয়ে। সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফের নতুন ছবি ‘বার বার দেখো’র একটি আইটেম গান ‘কালা চশমা’। সবার মুখে মুখে এখন এই গান। সাধারণ শ্রোতাদের মতো সোনাক্ষীও মেতে উঠেছেন এই চশমা নিয়ে।
গতকাল মুক্তি পেয়েছে ‘বার বার দেখো’। এ উপলক্ষে ছবি শেয়ারিংয়ের সাইট ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে সোনাক্ষী একটি ছবি আপলোড করেছেন। একটি কালো চশমা পরে তোলা সেই ছবির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীদের। ছবিতে সোনাক্ষীর পরনে বিয়ের পোশাক। ধারণা করা হচ্ছে, পরবর্তী ছবির জন্য হয়তো বউ সাজতে হবে তাঁকে। ফিল্মফেয়ার