সোহা-কুনালের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খান, সোহা আলী খান, কুনাল খেমু ও কারিনা কাপুর খান
সাইফ আলী খান, সোহা আলী খান, কুনাল খেমু ও কারিনা কাপুর খান

দীর্ঘদিনের বন্ধুত্ব রূপ নিল বিয়ের বন্ধনে। গতকাল রোববার বিয়ে করলেন সোহা আলী খান-কুনাল খেমু জুটি। নিজেদের মুম্বাইয়ের বাড়িতে অনাড়ম্বর অনুষ্ঠানে হয়ে গেল এ আয়োজন। উপস্থিত ছিলেন শুধু আত্মীয় আর কাছের বন্ধুরা। বিয়ের কিছুক্ষণ আগেই সোহা টুইট করেন বিয়ের পোশাকে নিজের ছবি। ক্যাপশন—একক জীবনের শেষ সেলফি! বিয়েটা যে নিজের সবচেয়ে কাছের বন্ধুকেই করছেন, সেটা জানিয়েও টুইট করেন একটি। মা শর্মিলা ঠাকুর, বোন সাবা আলী খান তো ছিলেনই, ভাই-ভাবিও কর্তব্যে ত্রুটি রাখেননি। বর-কনের পক্ষ থেকে সবাইকে অভ্যর্থনা জানিয়েছেন সাইফ আলী খান-কারিনা কাপুর খান জুটি।
বিয়ের দিন সোহা পরেন রিতু কুমারের নকশা করা হালকা ঘিয়ে-কমলা রঙের লেহেঙ্গা। এনডিটিভি