স্টুডেন্ট অফ দা ইয়ার-এর সিক্যুয়াল বানাবেন করণ জোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করণ জোহর
করণ জোহর

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্তদের সঙ্গে একটি চ্যাট সেশনে অংশ নেন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক করণ জোহর। তিনি নিজের পরিচালিত নতুন ছবি 'অ্যা দিল হ্যায় মুশকিল' সম্পর্কেও কথা বলেন। করণ সবাইকে চমকে দিয়ে জানান যে, তার পরিচালিত রোমান্টিক-কমেডি স্টুডেন্ট অফ দা ইয়ার-এর সিক্যুয়াল বানাবেন তিনি। আগামী দুই মাসের মধ্যে এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান করণ। বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রাই থাকছেন সিক্যুয়ালে। অন্যদিকে দোস্তানা ছবির সিক্যুয়াল করতে চান কি না এমন প্রশ্নের জবাবে করণ মজা করে বলেন, "না! এই ছবি বানাতে গেলে আমাকে ৩৭৭ বার থামানো হবে!! " দীপিকা পাড়ুকোনকে করণের 'ধর্মা প্রোডাকশন'-এর চলচ্চিত্রে দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে করণ বলেন, ‘খুব শীঘ্রই’। তিনি প্রতি সপ্তাহেই ভক্তদের সঙ্গে চ্যাট সেশনে বসবেন এবং তাদের নানা প্রশ্নের জবাব দেবেন বলে ভক্তদের আশ্বস্ত করেন করণ।