স্ত্রীর জন্য পুরো হল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ভারতে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সুলতান।’ এক ব্যক্তি স্ত্রীকে সন্তুষ্ট করতে ছবিটি মুক্তির প্রথম দিনে পুরো সিনেমা হলের একটি শোয়ের সব টিকেট একাই কিনে ফেলেছিলেন। হিমাচল প্রদেশের হামিপুর শহরে এ ঘটনা ঘটেছে।
ওই ব্যক্তির নাম শংকর মুসাফির। তাঁর স্ত্রী গীতাঞ্জলি সালমান খানের ভক্ত। আর তাই স্থানীয় সিনেমা হল গুরকুল মলে ‘সুলতান’ মুক্তির এক দিন আগেই একটি শোয়ের সব টিকিট কিনে ফেলেন শংকর।
গুরকুল মলের ব্যবস্থাপনা পরিচালক অমিত ঠাকুর বলেন, ‘মুসাফির আমাকে শোয়ের বুকিং নিশ্চিত করেছিল। আমরা ভেবেছিলাম, সে ১২০ জনকে নিয়ে ছবিটি দেখতে আসবে। কিন্তু আমরা অবাক হয়ে গিয়েছিলাম যখন জানতে পারলাম সে শুধু তার স্ত্রীকে নিয়েই এসেছে।’
চলতি বছরের এপ্রিল মাসে মুসাফির ও গীতাঞ্জলির বিয়ে হয়। পিটিআই।