স্বর্গীয় সম্পর্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি পিকু চরিত্রটার মতোই। বাইরে শক্ত খোলস। ভেতরে কুসুমের মতো নরম একটা মন। দীপিকা পাড়ুকোন বলেছেন, তিনি খুবই আবেগপ্রবণ। কষ্ট পান একটুতেই। আর তাই জীবনসঙ্গী হিসেবে এমন একজনকেই বেছে নেবেন, যাঁর কাছে তিনি মুক্তো, যে তাঁকে ঝিনুক-খোলসের মতো আগলে রাখবেন।
রণবীর সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্কটা ব্যাখ্যা করতে গিয়ে দীপিকা বলেছেন, ‘ও আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি খুবই আবেগপ্রবণ, স্পর্শকাতর, নাজুক। একটুতেই আঘাত পাই। রণবীর যেন আমার ভেতরটা দেখতে পায়। আমি জানি, ও আমাকে কখনো কষ্ট দেবে না, অবহেলা করবে না। আমাদের মধ্যে এমনই বিশ্বাস আর আস্থা। এ কারণে আমি ওকে গভীর ভালোবাসি, সম্মান করি। এটা যদি স্বর্গীয় কোনো সম্পর্ক হয়, তবে তা-ই।’ টিওআই।