স্বর্ণমন্দির ঝাড়ু দিলেন ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন বর্তমানে ‘সর্বজিত’ ছবির শুটিংয়ে পাঞ্জাবের অমৃতসরে আছেন। উমাঙ্গ কাপুরের পরিচালনায় বাস্তব ঘটনার ওপর নির্মিত এই ছবিতে ঐশ্বরিয়া অভিনয় করছেন সর্বজিতের বোনের চরিত্রে। চরিত্রের প্রয়োজনে তাঁকে একজন সাধারণ পাঞ্জাবি নারীর বেশভূষায় অভিনয় করতে হয়েছে। সম্প্রতি এ ছবির শুটিংয়ে তাঁকে মন্দিরের মেঝে ঝাড়ু দেওয়ার পাশাপাশি থালাবাসনও ধুতে হয়েছে।

‘ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরের মেঝে ঝাড়ু দিতে দেখা গেছে বচ্চন বাড়ির বউ ঐশ্বরিয়া রাই বচ্চনকে।’— সম্প্রতি এমন খবরই প্রকাশিত হয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যমে। মন্দিরের উপাসকদের দলে যোগ দিয়ে মন্দিরের মেঝে ঝাড়ু দিয়েছেন ৪২ বছর বয়সী এই বলিউডের সুপারস্টার।

এ ছাড়া তিনি সেখানে রান্না করেছেন, এঁটো থালা-বাসনও ধুয়েছেন।

এ প্রসঙ্গে এ ছবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মন্দির কর্তৃপক্ষকে ঐশ্বরিয়া অনুরোধ করেন যে তাঁকে যেন এ কাজগুলো ঠিকঠাকভাবে শিখিয়ে দেওয়া হয়। যেন তিনি এই গুরুদায়িত্ব পালনে কোনো ভুল না করে ফেলেন তিনি!

সাবেক বিশ্বসুন্দরীর মন্দিরের সেবিকার ভূমিকায় অবতীর্ণ হওয়ার খবর পেয়ে সে সময় তাঁকে এক নজর দেখার জন্য মন্দিরে রীতিমতো জনতা ভিড় করে আসে। ইন্ডিয়ান টাইমস।