স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও কবির খান
শাহরুখ খান ও কবির খান

পরিচালক আনন্দ এল রায়ের একটি ছবির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শাহরুখ খান। ছবির দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে, এই ছবির শুটিং শুরুর আগেই একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করে ফেললেন ‘কিং খান’। আর এটি নির্মাণ করছেন কবির খান। 

শাহরুখ খান
শাহরুখ খান

কবির খান জানান, শাহরুখ খান ও তিনি এখন দুবাইয়ে একটি স্বল্পদৈর্ঘ্য ছবির শুটিং করছেন। দুবাই টুরিজমের জন্য এটি তৈরি করা হচ্ছে। শাহরুখ নিজেই নাকি কবিরকে এটি পরিচালনা করার অনুরোধ জানিয়েছিলেন। যদিও, ‘টিউবলাইট’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে খুব তড়িঘড়ি করে কবিরকে দুবাই যেতে হয়েছে, কিন্তু তিনি শাহরুখকে মানা করেননি। কারণ, ‘টিউবলাইট’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিলে শাহরুখও কোনো চিন্তা ভাবনা না করে একবারেই রাজি হয়ে গিয়েছিলেন।

কবির ও শাহরুখ সম্পর্কে আরেকটি মজার তথ্য আছে। অনেকেই হয়তো জানেন না যে ‘চাক দে’ ইন্ডিয়া ছবিতে কবির খানের নামানুসারেই নায়ক শাহরুখের চরিত্রের নাম দেওয়া হয়েছিল কবির। পিঙ্কভিলা।