স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সুস্মিতা সেন

মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিচারক হয়ে খবরে আসেন কিছুদিন আগেই। এর আগে তেমন খবরে ছিলেন না মিস ইউনিভার্স বিজয়ী সুস্মিতা সেন। এবার শোনা গেল, সচেতনতামূলক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
দুই মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির নাম ‘আই অ্যাম দ্য ফরেস্ট’। চলচ্চিত্রটিতে অভিনয় করে ভারতীয় বন্য প্রাণী রক্ষায় ক্যাম্পেইন ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’-এর অংশ হয়ে গেলেন এই বলিউড অভিনেত্রী। ছবিতে ভারতীয় বন ও বন্য প্রাণীর ফুটেজ থাকবে। থাকবে বনের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে সুস্মিতা সেনের বক্তব্য। সুস্মিতার এ কথাগুলো নেওয়া হয়েছে কবি হারশাল শেঠির কবিতা থেকে।
ক্যাম্পেইনের সঙ্গে সুস্মিতা সেনের অংশী হওয়া নিয়ে ‘সোশ্যাল অ্যাকসেস’ প্রতিষ্ঠাতা লিন ডে সুজা বলেন, সুস্মিতা সেনের বন রক্ষা নিয়ে ক্যাম্পেইনের অংশী হওয়া দারুণ বিষয় ছিল। বন্য প্রাণীর প্রতি তাঁর ভালোবাসা হৃদয় থেকে উৎসারিত হয়।
বলিউড হাঙ্গামা