স্মৃতিকাতর বিনোদপুত্র রাহুল খান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনোদ খান্নার সঙ্গে ছেলে রাহুল খান্না
বিনোদ খান্নার সঙ্গে ছেলে রাহুল খান্না

গত ২৭ এপ্রিল ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে অভিনেতা বিনোদ খান্না মারা যান। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। তাঁর দুই ছেলে অক্ষয় খান্না ও রাহুল খান্নাও অভিনেতা। দ্বিতীয় স্ত্রী কবিতার সংসারেও আছে এক ছেলে এক মেয়ে—সাক্ষী ও শ্রদ্ধা। বাবা মারা যাওয়ার পর গত সোমবার টুইটারে নিজের শৈশবের একটি ছবি প্রকাশ করেছেন রাহুল খান্না। সাদাকালো সেই ছবিতে রাহুল ও তাঁর বড় ভাই অক্ষয়কে নিয়ে সমুদ্রে খেলা করছেন বিনোদ খান্না। ছবিটির ক্যাপশনে রাহুল লিখেছেন, ‘মনে হয় যেন পরশু দিনের ঘটনা।’
বাবা হারানোর পর এটিই ছিল টুইটারে রাহুলের প্রথম পোস্ট। এর আগে বিনোদ খান্নার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যমের সঙ্গে রাহুলই বারবার কথা বলেন। ভক্তদের কাছে বাবার জন্য প্রার্থনা করার অনুরোধ করেন তিনি।
রাহুল খান্না অভিনীত ছবিগুলোর মধ্যে আছে ‘আর্থ’, ‘বলিউড/হলিউড’, ‘ওয়েক আপ সিড’, ‘লাভ আজকাল’, ‘থ্রি এএম’। হিন্দুস্তান টাইমস।

দুই ছেলে অক্ষয় ও রাহুল খান্নার সঙ্গে সমুদ্রে খেলা করছেন বিনোদ খান্না
দুই ছেলে অক্ষয় ও রাহুল খান্নার সঙ্গে সমুদ্রে খেলা করছেন বিনোদ খান্না