হকি খেলোয়াড়ের ভূমিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার
অক্ষয় কুমার

খেলোয়াড়ের জীবনীভিত্তিক ছবির হিড়িক পড়েছে বলিউডে। তিন খান তো বটেই, ফারহান আখতারও করেছেন মিলখা সিংকে নিয়ে ‘ভাগ মিলখা ভাগ’। আরেক বলিউড তারকা অক্ষয় কুমার কেন বাদ যাবেন। এবার তিনিও নাম লেখাচ্ছেন খেলোয়াড়ের জীবনীভিত্তিক ছবিতে।
কিছুদিন আগেই ‘সুলতান’ ছবি দিয়ে দর্শক হৃদয়ে ঝড় তুলেছিলেন সাল্লু ভাই। ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির জীবনীভিত্তিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিটিও সাড়া ফেলেছিল। ইতিমধ্যে আমিরের ‘দঙ্গল’ নিয়েও শুরু হয়েছে প্রশংসা। মিস্টার পারফেকশনিস্ট আমির খান এ ছবি নিয়ে আসবেন ডিসেম্বরে। জানা গেছে, অক্ষয় কুমারও সেই পথে হাঁটছেন। আসছে ‘গোল্ড’ ছবিতে তাঁকে দেখা যাবে একজন হকি খেলোয়াড়ের ভূমিকায়। ১৯৫২ সালের অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী বলবর সিংকে নিয়ে ছবির গল্প। নেদারল্যান্ডসের সঙ্গে সেই খেলায় ছয় গোলের মধ্যে পাঁচটিই তিনি করেছিলেন। এখনো জীবিত আছেন বলবর সিং। পরিবারের সঙ্গে এখন কানাডায় থাকেন তিনি।

খেলোয়াড়ের জীবনীভিত্তিক ছবিতে নতুন হলেও সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবি এর আগেও করেছেন অক্ষয়। ‘স্পেশাল ২৬ ’, ‘এয়ারলিফট’ ও ‘রুস্তম’ এর মধ্যে অন্যতম। বলিউড হাঙ্গামা।