হঠাৎ লারা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিনীতি চোপড়া হতবাক! চোখের সামনে ব্র্যায়ান লারা!
ভারতের হায়দারাবাদে একটি ইভেন্টে অংশ নিতে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। বিশ্ব ক্রিকেট এ রকম স্টাইলিশ ক্রিকেটার খুব কমই পেয়েছে। তো, লারাকে সামনে পেয়ে ২৬ বছর বয়সী বলিউড নায়িকা পরিনীতি চোপড়া যে দারুণ রোমাঞ্চিত হবেন, তাতে অবাক হওয়ার কী আছে? পরিনীতি তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন লারার সঙ্গে তোলা দুটি ছবি। তাতে পরিনীতি আর ৪৬ বছর বয়সী লারার হাস্যোজ্বল দুটি মুহূর্ত ধরা পড়েছে।
‘আপনার সঙ্গে দেখা হওয়ায় সম্মানিত বোধ করছি। আপনি খুবই বিনয়ী একজন মানুষ। আপনার ব্যক্তিত্ব আমাকে স্পর্শ করে’—ছবিতে এমন একটি ক্যাপশন দিয়েছেন পরিনীতি। ছবি দুটোর একটি আবার সেলফি! মিডডে।