হলিউডে জ্যাকুলিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেই বলে সুসময়। মঙ্গল আর বৃহস্পতি—দুটো গ্রহই এখন কিরণ ছড়াচ্ছে জ্যাকুলিন ফার্নান্দেজের ক্যারিয়ারে। লম্বা সময় ধরে বলিউডের শীর্ষ সারির তারকার কাতারে উঠে আসার আপ্রাণ চেষ্টার পর অবশেষে কিক-সাফল্য। সালমান খানের মতো বলিউডের তিন খানদানি রাজার একসঙ্গে অভিনয়ের সুযোগ। সেই সাফল্য টাটকা থাকতে থাকতে এবার হলিউডেও অভিষেক হতে যাচ্ছে এই লঙ্কান সুন্দরীর। ডেফিনিশন অব ফিয়ার নামের থ্রিলারধর্মী একটি ছবিতে কাজ করবেন তিনি।
এত দিন প্রামাণ্যচিত্র বানিয়ে হাত মকশো করা জেমস সিম্পসন ছবিটি পরিচালনা করবেন। জ্যাকুলিন অবশ্য এখন রয়-এর শুটিং নিয়ে মালয়েশিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরপর ছুটে যাবেন কানাডায়। সেখানেই এক মাস ধরে চলবে ডেফিনিশন অব ফিয়ার-এর শুটিং। টিএনএন।