হাজার কোটির ক্লাবে 'দঙ্গল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক রেকর্ড করে যাচ্ছে ‘দঙ্গল’। আমির খানের ছবিটি ইতিমধ্যে প্রবেশ করেছে হাজার কোটির ক্লাবে। ‘বাহুবলী টু’ ছবির পাশে এখন ‘দঙ্গল’ ছবির নামটিও লেখা থাকবে। চীনে মুক্তির আয় দিয়ে ছবিটি হাজার কোটির ক্লাবে ঢুকল।

এদিকে আরও একটি রেকর্ড গড়েছে ছবিটি। চীনে মুক্তি পাওয়া ভারতীয় ছবির আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি ছবিটির নিজ দেশে আয়কেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। দশ দিনে চীনে ছবিটি আয় করেছে ৩৮২ কোটি রুপি। অন্যদিকে ভারতে ছবিটির আয় ৩৮৭ কোটি রুপি। ছবিটির এখন মোট আয় ১ হাজার ১৪৬ কোটি রুপি। ‘থ্রি ইডিয়টস’ থেকে দেশের বাইরে এই সাফল্যের যাত্রা শুরু হয়েছে আমির খানের। চিনে প্রচুর অনুরাগীও রয়েছে তাঁর। বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে দেখানো হয়েছিল ‘দঙ্গল’।
মহাবীর সিং ফোগাতের জীবনী নিয়ে তৈরি ছবিটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। অভিনয় করেছেন আমির খান, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, সাক্ষী তানওয়ার, জাইরা ওয়াসিম প্রমুখ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।