হাতে হাত ধরে সোনম-আহুজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদিও সোনম কাপুর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চান না, তবে মুখে না বলা হাজারটা কথা বলে দিতে পারে একটিমাত্র ছবি। শনিবার সোনম তাঁর কথিত প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। দুজনের হাতে হাত ধরা সেই ছবি এখন ইন্টারনেটের ‘হট আইটেম’।
ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে অনেক দিন ধরেই সোনমের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। গত বছর ডিসেম্বরে সোনমের বাবা অভিনেতা অনিল কাপুরের ৬০তম জন্মদিনের পারিবারিক পার্টিতেও দেখা গিয়েছিল আনন্দকে। ইন্ডিয়া টুডে