হানিমুনে বিপাশা-করণ

হানিমুনে বিপাশা-করণ। বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভার দিন কয়েক আগেই সাতপাকে বাঁধা পড়েছেন। ৩০ এপ্রিল বিয়ের পর থেকে একের পর এক দাওয়াত খেয়ে দিন কাটছিল। নিজেদের মতো করে একটু সময় কাটাতে পারছিলেন না এই নবদম্পতি। হানিমুন করতে এবার দুজন উড়াল দিয়েছেন মালদ্বীপে। ইনস্টাগ্রামে নিজেদের হানিমুনের ছবিও পোস্ট করেছেন বিপাশা।
ছুটি কাটানোর জন্য বিপাশা-করণের সবচেয়ে পছন্দের জায়গা মালদ্বীপ। দুজনেরই প্রিয় সমুদ্র। এবার ইংরেজি নববর্ষও তাঁরা সেখানেই উদ্যাপন করেছিলেন। হানিমুনের জন্যও যে তাঁরা মালদ্বীপকে বেছে নেবেন, এটাই স্বাভাবিক। যদিও খুব বেশি দিন সেখানে থাকা হচ্ছে না তাঁদের। ১৩ তারিখেই ভারতে ফিরে আসতে হবে এই জুটিকে।
৩৭ বছর বয়সী বিপাশার সঙ্গে ৩৪ বছরের করণের বিয়ে হয়েছে বাঙালি রীতিতে। ৩০ এপ্রিল বিয়ের পর তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় তারকারাও নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।
সূত্র : এনডিটিভি