হাশমি থাকায় ঐশ্বরিয়ার না!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজয় দেবগন অভিনীত ‘বাদশাহো’র কাস্টিং লিস্টের বারবার পরিবর্তনের খবর বেশ পুরোনো। এবার মিলল অন্য খবর। দিলজিত দোসানজের স্থলে ইমরান হাশমিকে নেওয়ায় ছবি ছেড়ে দিলেন অ্যাশ!
বোম্বে টাইম বলছে, সার্বজিত তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ‘বাদশাহো’ সিনেমাতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ, তিনি দেখেন ছবিতে সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমির সঙ্গে তাঁর কিছু দৃশ্য আছে। ঐশ্বরিয়া বিষয়টি স্পষ্ট না করলেও ধারণা করা হয়, এটাই তাঁর ছবিটি ছেড়ে দেওয়ার কারণ।
ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়েনা ডিক্রুজ ও বিদ্যুৎ জামাল। ছবিটি পরিচালনা করছেন মিলান লুথারিয়া।
ছবির শুটিং শুরু হবে আগামী আগস্টে। ২০১৭ সালের ১০ মার্চ মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে।