হাসপাতালে তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুরভিন চাওলা
জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুরভিন চাওলা

নানা কারণেই কদিন ধরে খবরে জ্যাকুলিন ফার্নান্দেজ। রণবীরের হৃদয়ের উত্তাপে নাকি গলছে তাঁর হৃদয়। সে খবর হাওয়ায় ভাসতে ভাসতে এবার সত্যি সত্যিই পুড়লেন জ্যাকি। সেটা অবশ্য প্রেমজ্বর নয়, সত্যিকারের জ্বরে। সেই জ্বরের কারণে তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও।
জ্যাকির অসুস্থতা বেশি গুরুতর না হলেও আরেক বলিউড-নন্দিনী সুরভিন চাওলা কিন্তু রীতিমতো ম্যালেরিয়ায় আক্রান্ত। তা-ও সেই অসুখ তিনি বাঁধিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়ে। মুম্বাইয়ে ফিরতে না-ফিরতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। চিকিৎসকেরা আগামী কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন ভারতীয় ড্রামা সিরিজ ‘টোয়েন্টিফোর’-এর জন্য বর্তমানে আলোচনায় থাকা এই অভিনেত্রীকে।
মজার ব্যাপার হলো, জ্যাকুলিন আর সুরভিন দুজনই কাজ করছিলেন ‘ঝলক দিখলা যা’ নামের একটি রিয়েলিটি শোতে। সুরভিন ছিলেন প্রতিযোগী, জ্যাকি বিচারক। সুরভিন আগেই বাদ পড়ে গেলেও জ্যাকির শুটিং ছিল। হাসপাতালে থাকার কারণে নাচের রিয়েলিটি অনুষ্ঠানটির শুটিংয়ে সম্প্রতি অংশ নিতে পারেননি জ্যাকি। অথচ অনুষ্ঠানটি এখন চূড়ান্ত পর্বের দিকে এগোচ্ছে। অনুষ্ঠানটির ওপর দিয়ে বেশ ফাঁড়াই গেল গত সপ্তাহে। আরেক বিচারক করণ জোহরও শেষ মুহূর্তে শুটিংয়ে থাকতে পারেননি। টিওআই।